ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আবেদ আলীকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শামীম হাসান

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হয়েও প্রশ্নফাঁস করে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ আলী। তাকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। দুর্নীতি করে তার বিত্তশালীর হওয়ার খবরে সরব সামাজিক যোগাযোগমাধ্যম। সমালোচনা করতে থেকে বাদ যাচ্ছেন না শোবিজ তারকারাও। তারাও বিভিন্ন পোস্টের মাধ্যমে আবেদ আলীকে নিয়ে সমালোচনা করছেন।


এবার আবেদ আলীকে নিয়ে লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তিনি লেখেন, ‘ভালোই লাগলো আপনার ঈমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ।’


তিনি আরো লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত।


দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে- দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছেন কারা?


প্রসঙ্গত, প্রশ্নফাঁসে জড়িত থাকার বিষয়টি উঠে আসার পর আবেদ আলীর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

ads
ads
ads

Our Facebook Page

↑